জোড়া গোলে ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জয় মেসির

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির মুকুটে যোগ হলো আরেকটি পালক। লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘সাপোর্টারস শিল্ড’ জিতলো ইন্টার মিয়ামি।

এটি মেসির ফুটবল ক্যারিয়ারের ৪৬তম শিরোপা। মিয়ামির এই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন মেসি, করেছেন জোড়া গোল। অন্য গোলটি লুইস সুয়ারেজের।

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে মিয়ামি। ২০২০ সালে এমএলএসে পা রাখার পর এই টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ট্রফি।

৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করেন মেসি। যার প্রথমটি এসেছে ম্যাচের ৪৫ মিনিটে। জর্দি আলবার উঁচু করে বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন মেসি।

পরের গোলটি প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। এবার ফ্রি কিকে চোখ ধাঁধানো এক গোল আর্জেন্টাইন খুদেরাজের।

২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২০ সেকেন্ড পরই একটি গোল শোধ করে। তবে ৪৮ মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন সুয়ারেজ।

৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল কলম্বাস। তবে ৬৩ মিনিটে তাদের ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে বিপদে পড়ে দলটি।

দশজনের দল নিয়ে এরপর আর মিয়ামির সঙ্গে পেরে উঠেনি কলম্বাস। ৩-২ গোলে জিতেই শিরোপা উৎসবে মাতে মেসির দল।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত