জেন-জি আন্দোলন নেপালে আগুন দেওয়া ভবনগুলোতে মিলছে মরদেহ

গত সপ্তাহে নেপালে জেন-জি আন্দোলন চলাকালে আগুন দেওয়া ভবনগুলোতে মরদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৭২ এ পৌঁছেছে।

নেপালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথোকি জানিয়েছেন, বহু মানুষের মরদেহ এখন ভাঙচুর চালানো ও আগুন ধরিয়ে দেওয়া শপিং মল, বাড়ি ও অন্যান্য ভবন থেকে পাওয়া যাচ্ছে। রোববার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৭২ ও আহত হয়েছেন অন্তত ২ হাজার ১১৩ জন।

রোববার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানান, সরকারের পক্ষ থেকে অরাজকতায় নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি (প্রায় ৭১০০ ডলার) ক্ষতিপূরণ দেওয়া হবে ও আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বেশ কয়েকজন নিহত হন। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের দমাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। একপর্যায়ে আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ নেপালের রাষ্ট্রীয় ভবন, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, পুলিশ স্টেশন, রাজনীতিক-মন্ত্রীদের বাড়ি ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান আগুন ধরিয়ে ধ্বংস করে দেন।

আন্দোলন ব্যাপক ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর দুদিন পর শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে অন্তর্বর্তীকালীন ও নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। জেন-জিদের পছন্দ ছিলেন তিনি। আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন হওয়া কথা রয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের