জুনিয়র এনটিআর-হৃতিকের ‘ওয়ার ২’ আসছে, প্রকাশ্যে ট্রেলার

সম্প্রতি ঘোষণা করা হয়েছিল আসছে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ওয়ার ২’। সিনেমাপ্রেমীর এ খবর জানার পর থেকেই দক্ষিণী সিনেমার সুপার স্টার জুনিয়র এনটিআর ও বলিউড তারকা হৃতিক রোশনের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন।

‘ওয়ার ২’ সিনেমায় প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবাণী। তিন যোদ্ধার লড়াইয়ের কাহিনি ফুটে উঠবে এ সিনেমার পর্দায়। অবশেষে সিনেমা মুক্তির আগে ২৫ জুলাই মুক্তি পেয়েছে এর ট্রেলার।

ট্রেলার শুরু হতেই হৃতিককে বলতে শোনা যায়, ‘আমি প্রতিজ্ঞা করছি আমি আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামী ছায়ায় পরিণত হয়ে যাব।’ তারপরেই এনটিআরকে বলতে শুনতে পাওয়া যাচ্ছে, ‘আমি শপথ নিচ্ছি যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব। যে যুদ্ধ কেউ জিততে পারবে না সেই যুদ্ধ আমি জিতে দেখাব।’

ট্রেলারের শুরুতেই এইটুকু স্পষ্ট হয়ে যায়, এনটিআর এবং হৃতিকের চরিত্রের মধ্যে একটি তুমুল লড়াই দেখা যাবে সিনেমাটিতে। টাইগার শ্রফের ছবিও দেখানো হয়েছে এই ট্রেলারে অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সিনেমায় পূর্ববর্তী পর্বের বেশ কিছু অংশ তুলে ধরা হবে। বিশেষভাবে নজর কেড়েছেন আশুতোষ রানা।

এত সবের মাঝেও কথা উল্লেখ না করলেই নয়, তিনি হলেন কিয়ারা আদবাণী। একদিকে বিকিনি পরে সৌন্দর্যের সমস্ত মাপকাঠি ভেঙ্গে ফেলছেন আবার অন্যদিকে বন্দুক হাতে দৃঢ় চিত্তে লড়াই করছেন শত্রুপক্ষের সঙ্গে। কিয়ারা-হৃতিকের প্রেম পর্বও দেখানো হয়েছে।

তিনজনেই নিজ নিজ জায়গা থেকে এ লড়াইয়ে নেমেছেন, কিন্তু সবশেষে কার জয় হবে? তিনজনেই যদি দেশকে আগে রাখে, তাহলে এই লড়াইয়ের অর্থ কী? এমন অনেক প্রশ্নের উত্তর অজানা, যা পরিষ্কার হয়ে যাবে সিনেমাটি মুক্তির পর।

আগামী ১৪ আগস্ট শুধু হিন্দি ভাষায় নয়, তেলেগু এবং তামিল ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিনেমার তালিকায় এটির নামও যুক্ত হতে যাচ্ছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন