গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১০ বাংলাদেশি পাচ্ছেন বিনামূল্যে পাসপোর্ট

সম্প্রতি গ্রিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নেয়া মানোলদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। ক্ষতিগ্রস্ত ২১০ জন বাংলাদেশি পাবেন বিনামূল্যে নতুন পাসপোর্ট।

গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ মে নিয়া মানোলদার একটি কৃষি ক্ষেত্রের শ্রমিক আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনুমানিক এক হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হন।

এর মধ্যে ২১০ জনের পাসপোর্টসহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। বাকিদের গ্রিসে বসবাসের রেসিডেন্স কার্ড, স্থানীয় ব্যাংকের এটিএম কার্ড, আফিমি (ট্যাক্স কার্ড), আমকা (চিকিৎসাজনিত কার্ড)-সহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সকল দলিল পুড়ে যায়। ঘটনার পর এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে পরিদর্শন করা হয়।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা ও দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমসহ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

যাদের পাসপোর্ট, রেসিডেন্স কার্ডসহ অন্যান্য গ্রিক ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে তাদের যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। পরে দূতাবাসের পক্ষ থেকে ১৭-১৮ মে সেখানে ভ্রাম্যমাণ কনজুলার সেবা দেওয়া হয়।

এ সময় যাদের পাসপোর্ট পুড়ে গেছে তাদের কাছ থেকে বিনামূল্যে পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয় এবং যাদের পাসপোর্টসহ অন্যান্য সব নথিপত্র পুড়ে যায় তাদের থেকে আগুনে পুড়ে যাওয়া সনদপত্র দিতে বিনামূল্যে আবেদন গ্রহণ করা হয়।

দূতাবাসের সার্বিক প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সাথে নিয়মিত যোগাযোগপূর্বক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ২১০ জন বাংলাদেশি নাগরিককে বিনামূল্যে পাসপোর্ট সেবা প্রদানের প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়।

পরবর্তী ২৮-২৯ জুন কনজুলার সেবা দেওয়ার সময় আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে সনদপত্র ও স্থানীয় ফায়ার সার্ভিস অফিস থেকে প্রাপ্ত সনদ বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে সনদের জন্য আবেদন করা সনদসমূহ প্রস্তুত করা হয়েছে। এছাড়া, আগুনে পুড়ে যাওয়া পাসপোর্টগুলো বিতরণের জন্য প্রস্তুত হয়েছে।

আবেদন করা সনদসমূহ এবং পাসপোর্টসমূহ আগামী ২-৩ আগস্ট নিয়ে মানোলদায় আয়োজিতব্য ভ্রাম্যমাণ কনজুলার সেবায় বিতরণ করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ করায় দূতাবাসের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন