জীবনের প্রতিটি বাঁককে ভ্রমণ হিসেবে দেখেন রুনা খান!

কোনো কিছুর প্রতিই তিনি খুব কট্টর বা উগ্র নন, বরং জীবনের প্রতিটি বাঁককে একটি জার্নি বা ভ্রমণ হিসেবে দেখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন অভিনেত্রী রুনা খান। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, ‘ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি।

কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না- এটাই স্বাভাবিক। আমাদের উচিত, সবকিছু আরেকটু সহজ করে দেখা।’

নিজের কাজ করার ধরন নিয়ে এই অভিনেত্রী জানান, ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

তার কথায়, ‘আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এর পর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।’

বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান।

তার কথায়, ‘১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।’

সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মান এবং ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি সব সময় প্রাধান্য দিয়ে আসছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প