গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসের জালে রিয়ালের গোলউৎসব

চোটে মাঠের বাইরে কিলিয়ান এমবাপে। তাতে কোনো সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের জয় পেতে। উল্টো গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিকে রিয়াল বেতিসের জালে গোলউৎসব করে ৫-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে তারা শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৪ পয়েন্ট কমিয়ে এসেছে।

এমবাপের চোটে মাঠে নামার সুযোগ পান গার্সিয়া। ম্যাচের মাত্র ২০ মিনিটেই লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন তিনি। রোদ্রিগো গোজেসের ফ্রি-কিক থেকে লুপিং হেডার থেকে গোল করেন তিনি।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০ মিনিটে ভালভার্দের কাছ থেকে পাওয়া বল বুকে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ এক ভলিতে মাদ্রিদকে স্বস্তির লিড এনে দেন তিনি।

এরপর ৫৬ মিনিটে রাউল আসেনসিও গোল করে জাবি আলোনসোর দলের ব্যবধান আরও বাড়ান। অতিথি বেটিসের হয়ে ৬৬ মিনিটে কুচো হার্নান্দেজ একটি গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি তারা।

ম্যাচের ৮২ মিনিট নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা গার্সিয়া। আর্দা গুলারের পাস থেকে দারুণ ফ্লিকে গোলটি করেন তিনি। অতিরিক্ত সময়ে সবশেষ গোলটি করেন ফ্রান গার্সিয়া। ফলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প