জার্মানির কোলন শহরে বিস্ফোরণ

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে একটি বিস্ফোরণ হয়েছে। এতে একটি বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঘটনাস্থলে অভিযান শুরু করেছে পুলিশ।

নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকা সোমবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ-সড়ক বন্ধ করে দেওয়া হয়।

বিভিন্ন জার্মান সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা ডিপিএর খবর অনুযায়ী, সেখানে পুলিশের বড় ধরনের অভিযান চলছে।

কোলন শহরের হোহেনজলের্নরিং পাড়াটি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত। সেই অঞ্চলেই বিস্ফোরণটি হয় বলে জানা গেছে।

বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেডিও কোলনের খবরে বলা হয়েছে বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন, তবে আর কোনো সংবাদ মাধ্যমে হতাহতের কোনো খবর আসেনি। তাছাড়া কী কারণে এই বিস্ফোরণ এখনো তা জানা যায়নি।

  • Related Posts

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading
    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে…

    Continue reading

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার