জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তামিম

বেশ কদিন ধরেই তামিম ইকবালকে নিয়ে নানা গুঞ্জন দেশের ক্রিকেটাঙ্গনে। অনেকেই বলেছিলেন খুব শিগগিরই জাতীয় দলে ফিরবেন সাবেক ওপেনার। মিরপুরে অনুশীলন শুরু করার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। পরে অবশ্য জানা যায়, তার এমন অনুশীলন কেবলই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে।

তবে ফ্র্যাঞ্চাইজি লিগটির আগেই মাঠের ফেরার মঞ্চ তৈরি হয়েছে তামিমের সামনে।  জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন তিনি।

চলতি বছরের মে মাসে ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে তামিম ইকবাল খেলেছিলেন সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এরপর লম্বা বিরতি। তবে, সব ঠিক থাকলে সেই অপেক্ষা এখন ফুরোনোর পথে। বিপিএলে বরিশালের জার্সিতে মাঠ মাতানোর আগে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ৫টি ম্যাচে খেলতে দেখা যাবে তামিমকে। ইতোমধ্যে চট্টগ্রাম দল থেকে বিসিবিতে জমা দেয়া তালিকায় রয়েছে তার নাম। অপেক্ষা এখন, তামিমের মাঠে নামার।

সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো।

আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আপাতত মাঠে ফিরতে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজ সারছেন তামিম। শুরুতে ইনডোরে অনুশীলন চালিয়ে গেলেও একদিন আগে তিনি ব্যাট চালিয়েছেন মিরপুরের সেন্টার উইকেটে। 

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স