জাতিসংঘের সাধারণ অধিবেশন গাজায় শিগগির যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় যুদ্ধ শিগগির বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তিনি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় গভীরভাবে যুক্ত আছেন।

ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্রাম্প বলেন, আমাদের এখনই শান্তিচুক্তি করতে হবে। আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।

এর আগে ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে বৈশ্বিক অস্থিরতা ও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে চলমান প্রশ্নের মধ্যেই তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

গুতেরেস বলেন, আশি বছর আগে এক যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বনেতারা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন— বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনহীনতার বদলে আইনের শাসন, সংঘাতের পরিবর্তে শান্তি। সেই সিদ্ধান্তই জাতিসংঘের জন্ম দিয়েছিল।

তিনি আরও বলেন, আজ আশি বছর পর আমাদের সামনে আবারও সেই একই প্রশ্ন— তবে এবার তা আরও জটিল, আরও গভীরভাবে জড়িত এবং আরও নির্মম বাস্তবতায় উপনীত।

আজকের অধিবেশনে বিশ্বের কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানও বক্তব্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের