জাকের-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

এশিয়া কাপে নিজেদেরর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারে যাচ্ছে তাই। প্রথম ২ ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। শেষদিকে দলের হাল ধরেন জাকের আলী ও শামীম হোসেন পাটওয়ারী। তাদের দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শনিবার (১৩ সেপ্টেম্বর) টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলটাই অফ স্টাম্পের বাইরে ফুলটস দিয়ে বসেন নুয়ান থুসারা। তবে সে বল কোনো কাজে লাগাতে পারেননি তানজিদ হাসান তামিম। পরপর ৫টি বলই ডট করেন বাঁহাতি এই ওপেনার। শেষ বলটা বড় শট খেলতে গেলে তার স্টাম্প উড়ে যায়। কোনো রান যোগ করার আগেই সাজঘরের পথ ধরেন তানজিদ। 

প্রথম ওভারে বাজে শুরুটা আরও দীর্ঘায়িত হয় দ্বিতীয় ওভারে। দুশমন্থ চামিরার এই ওভারের প্রথম তিন বল ডট খেলে চতুর্থ বলে উইকেরক্ষকের হাতে ক্যাচ দেন পারভেজ হোসেন ইমন। প্রথম ২ ওভারে কোনো রান না করেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

হাল ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়ও। পঞ্চম ওভারের প্রথম বলে চারিথ আসালঙ্কার ক্যাচ মিসে একবার লাইফ পেলেও পরের বলেই রান আউট হন হৃদয়। ৯ বলে ৮ রান করে ফেরেন এই ব্যাটার।

গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন শেখ মেহেদী। ৭ বলে ৯ রান করা এই ব্যাটার ফিরেছেন হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে।

অধিনায়ক লিটন দাস উইকেটে থিতু হয়েছিলেন বটে, তবে ইনিংস বড় করতে পারেননি। হাসারাঙ্গার বলে রিভার্স সুইফট করতে গিয়ে হয়েছেন ক্যাচ আউট। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৬ বলে ২৮ রান। 

মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটওয়ারী। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন এই দুই ব্যাটার। দুজনে মিলে যোগ করেন ৬১ বলে ৮৬ রান। জাকের অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রানে। আরেক প্রান্তে ৩৪ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন শামীম পাটওয়ারী। লঙ্কানদের হয়ে ২ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া নুয়ান থুসারা ও চামিরা নেন ১টি করে উইকেট।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের