জর্জির সেঞ্চুরিতে ২০০ ছাড়াল দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম টেস্টে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এরইমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি জর্জি। তাতে প্রোটিয়াদের সংগ্রহ ছাড়িয়েছে ২০০ রানের ঘর। দ্বিতীয় সেশনে কোনো উইকেটই তুলতে পারেনি বাংলাদেশি বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ২০৫। টনি ডি জর্জি ১০১ ও স্টাবস অপরাজিত আছেন ৬৫ রানে।

এদিন ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই দলীয় ফিফটি রান পার করে প্রোটিয়ারা। অবশ্য তার আগে জর্জিকে ফেরানোর সুযোগ তৈরি হয়েছিল। অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম হাসান মাহমুদের বলে ডি জর্জির ক্যাচ নিতে না পারলে উইকেটের অপেক্ষা বাড়ে বাংলাদেশের। পরে দলীয় ৬৯ রানে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ফেরান তাইজুল।

প্রোটিয়া ওপেনার ৩৩ রানে ফিরেছেন মুমিনুল হককে ক্যাচ দিয়ে। তাতে নতুন রেকর্ড গড়েছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে টেস্টে উইকেটরক্ষকের বাইরে এখন সর্বোচ্চ ৪০ ক্যাচ তার। ৩৯ ক্যাচ নিয়ে এই তালিকার দুইয়ে মাহমুদউল্লাহ। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩৮ ক্যাচ। ইমরুল কায়েস ৩৫ ও সাকিব আল হাসান নিয়েছেন ২৯ ক্যাচ।

এর আগে, এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট হারায় সিরিজ বাঁচাতে এ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আনে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, লিটন দাস ও জাকের আলী। তাদের জায়গায় একাদশে রাখা হয়েছে নাহিদ রানা, মাহিদুল ইসলাম ও জাকির হাসান। এদের মধ্যে জ্বরের কারণে বাদ পড়েছেন লিটন।

অন্যদিকে প্রোটিয়াদের স্কোয়াডেও এসেছে দুটি পরিবর্তন। মুথুসামি এবং প্যাটারসন একাদশে এসেছেন ব্রিটজকে ও পিয়েডিটের জায়গায়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প