জয় না পেয়ে মাঠকে দুষলেন মেসি

ভারী বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছিল আধ ঘণ্টা পর। খেলা শুরু করা গেলেও পানি শুকানো যায় নি। বাধ্য হয়ে গোড়ালি সমান পানিতেই নামতে হয়েছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ফুটবলারদের। কদমাক্ত মাঠে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করে তারা।

ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়ে মাঠকে দোষারোপ করেন লিওনেল মেসি। মাঠের কন্ডিশন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি বলে অভিযোগ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বের খেলায় ভেনেজুয়েলার বিপক্ষে করা ড্র-কে ‘কুৎসিত’ বলে উল্লেখ করেন মেসি।

ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে। আমরা ড্র করেছি, কারণ যা করতে চেয়েছি, মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’

মেসির সঙ্গে সুর মিলিয়েছেন সতীর্থ রদ্রিগো ডি পলও। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা ফুটবল খেলতে পারিনি।’

কর্দমাক্ত মাঠে পেছনে পাস দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কারণে এই ধরনের পাস বেশি খেলেনি আর্জেন্টিনা। এ বিষয়ে মেসি বলেন, ‘আমরা পেছনের দিকে পাস খেলে বেশি ঝুঁকি নিতে পারিনি। প্রথমার্ধে আমরা পিছনের দিকে কয়েকটি পাস দিয়েছি। কিন্তু পানির কারণে সেটি ভালোমতো করা যায়নি। এটি খুব জটিল হয়ে দাঁড়িয়েছে।

এমন মাঠ খেলার অযোগ্য বলে মনে করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, ‘এটি (পিচ) একটি ফুটবল খেলার ন্যূনতম শর্ত পূরণ করেনি। এমন মাঠে আপনি খেলতে পারবেন না। আমাদের যা করার ছিল তাই করেছি। কিন্তু মাঠের এমন অবস্থা এই ধরনের খেলার জন্য উপযুক্ত ছিল না।’

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। এই চোটে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরেছেন মেসি। এ বিষয়ে মেসি বলেন, ‘এটা আমার জন্য দীর্ঘ সময় ছিল। ক্লাবের (ইন্টার মিয়ামি) অনেকগুলো খেলা মিস করেছি। আমি ফিরতে পেরে খুশি। এখন আমরা এগিয়ে যেতে চাই এবং পরের ম্যাচে ভক্তদের সমর্থন চাই।’

অক্টোবর উইন্ডোতে বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে নামবে মেসিরা।

লাতিন আমেরিকা বাছাইপর্বে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী