জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

বলিউড তারকা জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমাটি গত ১৪ মার্চ মুক্তি পায়। এটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও দর্শক সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছে। মুক্তি পাওয়ার পর সিনেমাটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এরই মধ্যে সালমান খানের ‘টাইগার থ্রি’ ও অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’সিনেমাও মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে জনের সিনেমা প্রথমবার এমন সমস্যার সম্মুখীন হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন সিনেমার নায়ক ও প্রযোজক জন আব্রাহাম।

অভিনেতা জন এরই মধ্যে একাধিকবার দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেছেন, যা বেশ প্রশংসা পেয়েছে। তার নতুন সিনেমা ‘দ্য ডিপ্লোম্যাট’ ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইজরায়েলের দূতাবাসে প্রদর্শিত হয়েছে। ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংকে স্বাগত জানতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর দুই দেশের মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরও দ্রঢ় করতে এই ব্যবস্থা করেছিল ইজরায়েল সরকার।

২০১৭ সালে উজমা আহমদের ভারতে প্রত্যার্পণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। উজমাকে ভারতে ফিরিয়ে আনার দায়িত্বে ছিলেন এই জেপি সিং। সিনেমায় জেপি সিংয়ের ভূমিকাতেই অভিনয় করেছেন জন আব্রাহাম।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বলেছেন, ‘সিনেমা নিষিদ্ধ হওয়ার ঘটনায় আমি হতবাক। এ সিনেমা কোনোভাবেই পাকিস্তান বিরোধী সিনেমা নয়। আমরা আমাদের সিনেমায় পাকিস্তানের আইন ব্যবস্থার প্রশংসাই করেছি। এমনকী সিনেমায় সৎ পাকিস্তানি বিচারপতি, একজন সৎ পাকিস্তানি আইনজীবী, এক সৎ পুলিশ অফিসারের চরিত্রও রয়েছে। সিনেমায় তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এ ঘটনায় মানুষের নীচ দৃষ্টিভঙ্গি প্রমাণিত হয়। আমরা কিন্তু কারো ভাবাবেগে আঘাত করিনি সিনেমায়।’

জন আরও বলেন, ‘রীতেশ শাহের লেখা গল্পে উগ্র দেশপ্রেমের উপাদান ছিল। কিন্তু আমি আর সিনেমার পরিচালক শিবম নায়ার সেই অংশকে সচেতনভাবে সিনেমা থেকে বাদ দিয়েছি। সিনেমাটি যাতে কোনোভাবেই উগ্র দেশপ্রেমের চলচ্চিত্র না হয়, আমাদের সেই দিকে বিশেষ নজর ছিল। কোনো দেশ বা কোনো ব্যক্তির ভাবাবেগকে আমরা কোনোভাবেই আঘাত করতে চাইনি।’ তারপরেও মধ্যপ্রাচ্যে সিনেমাটি নিষিদ্ধ হওয়ায় খানিকটা হলেও হতাশ অভিনেতা।

খুব শিগগির অভিনেতা শুরু করবেন তার নতুন সিনেমার কাজ। মালয়ালাম সিনেমা ‘আয়্যাপ্পানুম কোশিয়ুম’র হিন্দি রিমেকে অভিনয় করবেন জন। এ সিনেমায় আবার অ্যাকশন হিরো অবতারে দেখা যাবে তাকে। গত চার বছর আগে এ সিনেমার স্বত্ব কিনেছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি এ সিনেমা প্রযোজনাও করবেন তিনি। এছাড়া অভিনেতার আরও একটি নতুন সিনেমা চলতি বছর ‘তেহরান’ মুক্তির কথা রয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের