জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান বব আর নেই

বিনোদন জগতের জনপ্রিয় তামিল অভিনেতা এস কৃষ্ণমূর্তি মারা গেছেন। পরে তিনি মাধান বব নামে পরিচিত হন। গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবারসূত্রে জানা গেছে, মাধান বব পরিবারের অষ্টম সন্তান ছিলেন। অনেক বছর ধরে তামিল সিনেমা জগতে সক্রিয় থাকা এ শিল্পী একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান, কিংবদন্তি রজনীকান্ত, অজিত কুমার, সুরিয়া কুমার, বিজয় থালাপতিসহ আরও অনেক তারকার সঙ্গে কাজ করেছেন। মাধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণী তারকারা। সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে পোস্ট করেছেন ভক্ত-অনুসারীরাও।

১৯৮৪ সালে বালু মহেন্দ্র পরিচালিত ‘নিংগাল কেট্টাভাই’ সিনেমায় অভিষেক হয় মাধান ববের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেতাকে। চোখ কপালে তোলা ভঙ্গিমা, উচ্চকণ্ঠে প্রাণখোলা হাসি—এসব দিয়েই খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

নিজেই বলতেন, তার অভিনয় প্রেরণা ছিলেন কৌতুক অভিনেতা কাকা রাধাকৃষ্ণন। যে চরিত্রেই অভিনয় করেছেন, দর্শককে কমেডিতে মাতিয়ে রেখেছেন মাধান বব। শুধু অভিনয় সংলাপনির্ভর নয়, ভঙ্গিমা ও চোখমুখের এক্সপ্রেশনে আলাদা একটা কৌশল ছিল তার।

তিনি চার দশকের কর্মজীবনে তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি—সব মিলিয়ে ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। মাধান বব ‘তেনালি’তে ডায়মন্ড বাবু কিংবা ‘ফ্রেন্ডস’-এ ম্যানেজার সুন্দরেশন—এ চরিত্রগুলো আজও ভোলেননি সিনেমাপ্রেমী দর্শকরা। হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম সিনেমা ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মাধান বব।

একটা সময় শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও দাপটের সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে নিজস্ব রসবোধ ও উপস্থিত বুদ্ধি দিয়ে মাতিয়ে রাখতেন তিনি।

১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন মাধান বব। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন সংগীতশিল্পী। তরুণ বয়সে ‘বুলবুল তরঙ্গ’ বাজানো শিখেছিলেন। এরপর নিজে নিজেই শিখে ফেলেন গিটার। কর্মজীবনের শুরুতে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং পরে বিক্রয় কর্মকর্তার চাকরি করেছিলেন মাধান বব।

তবে শেষ পর্যন্ত নিজের ভালোবাসার জায়গা সংগীত নিয়ে এগিয়ে যান। বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও ধারাবাহিক নাটকে সুর করেছেন। ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ে প্রথমবারের মতো গিটার বাজিয়েছিলেন—এ কৃতিত্বও তার দখলে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল