জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের জন্মদিন আজ

এবারের জন্মদিনটা একেবারেই আলাদা। অন্যরকম অনুভূতি, অন্যরকম আয়োজন ঘিরে থাকবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে কেন্দ্র করে। কারণ বিয়ের পর প্রথম জন্মদিন পালন করবেন এবার। সম্প্রতি ভালোবেসে বিয়ে করেছেন তিনি নির্মাতা আদনান আল রাজীবকে। বেশ সুখে-উপভোগে কাটছে দুজনের দিনগুলো।

তার ভিড়ে রঙিন হয়ে উঠবে মেহজাবীনের আজকের দিনটা। ১৯ এপ্রিল এই লাস্যময়ী তারকার জন্মদিন। কেমন আয়োজন হচ্ছে বা বিশেষ প্ল্যান কি? ঘটা করে তেমন কিছু জানাননি অভিনেত্রী। চেয়েছেন দোয়া ও আশির্বাদ। কাজ ও সংসার নিয়ে যেন সময়গুলো কেটে যায়।

মেহজাবীন বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। জন্মদিন স্বামীর বাড়িতে কাটবে। তবে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করার ইচ্ছে আছে। সবাই আমাদের জন্য দোয় করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’

মেহজাবিনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। রাত বারোটার পরে দেখেই ভক্ত শোভাকাঙ্খিদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

লাক্স তারকা হিসেবে পথচলা শুরু করা মেহজাবীন এক যুগের ক্যারিয়ার নিয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী। ২০২৪ সালটা ছিল তার জন্য স্পেশাল। সে বছরই তিনি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন। ব্যবসায়িক সাফল্য আসেনি, তবে অভিনেত্রী হিসেবে শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় তিনি নিজেকে প্রমাণ করেছেন।

গেল ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেয়েছে প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি। এতে তার বিপরীতে ছিলেন জোভান। খুব প্রশংসা পেয়েছে নাটকটি দর্শকের কাছে। ১৫দিনে ৪৪ লক্ষেরও বেশি ভিউয়ার্সও পেয়েছেন।

মেহজাবীন জানান, আগামী সপ্তাহে একটি বড় কাজের ঘোষনা দিতে যাচ্ছেন তিনি।

  • Related Posts

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী তারেক…

    Continue reading
    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের…

    Continue reading

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    পৃথকভাবে উদযাপন হবে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    আর্জেন্টিনার মতো সেমিফাইনাল নয়, ফাইনাল জিতে উদযাপন করতে চান লাপোর্তে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জনপ্রিয়  অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত

    নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলেরবৈঠকে: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থনপুনর্ব্যক্ত