জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার সেনা সদস্য নিহত রয়েছেন।এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, পাঁচ জঙ্গিও নিহত হয়েছে।

আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তান দুই বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলেছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সাহসী সৈন্যদের এ ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে। ওই এলাকায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।  

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইসলামাবাদ-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের প্রথম ১০ মাসে পাকিস্তান ৭৮৫টি জঙ্গি হামলা হয়েছে। এতে ৯৫১ জন মারা গেছে এবং ৯৬৬ জন আহত হয়েছে।

যদিও পাকিস্তানে সন্ত্রাসী হামলা এবং বোমা হামলা কমেছে, অক্টোবর বছরের দ্বিতীয় সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে আবির্ভূত হয়েছে কারণ প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯৮ এ পৌঁছেছে।

নিহতদের মধ্যে ৯৮ জন সন্ত্রাসী, ৬২ জন নিরাপত্তা কর্মী এবং ৩৮ জন বেসামরিক লোক রয়েছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় একটি বিবৃতিতে সৈন্যদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, দেশ থেকে সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী