ছন্দা এবার ‘বিউটি কুইন’ শাবানা!

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মাইজ্যা দুলাভাই’। সৈয়দ মহিদুর রহমানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।এতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, নূর এ আলম নয়ন, তানজুম আরা পল্লী, তারিক স্বপন, আতিক খান, মাইশা, হানিফ খানসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে- পিতৃ-মাতৃহীন একাকী মানিক। তার জন্মস্থান মানিকগঞ্জ কিন্তু বিয়ে করেছেন ময়মনসিংহের মেয়ে শাবানাকে (গোলাম ফরিদা ছন্দা)। শাবানারা তিন বোন। বোনদের মধ্যে শাবানা মেজ। বড় বোন সুজাতার নিজ গ্রামে বিয়ে হওয়ায় তার স্বামী লতিফ শ্বশুরবাড়িতে থেকেই শ্যালিকাদের পিতৃ-স্নেহে দেখাশোনা করেন।

সহজ-সরল স্বভাবের মেজ জামাই মানিক তার একমাত্র শ্যালিকা ববিতাকে খুব ভালোবাসেন। কারণ তার একটা বোন ছিল তাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছে। ববিতার মাঝে মানিক যেন সেই মৃত বোনের ছায়া খুঁজে পায়। এই স্নেহপ্রবণতা স্ত্রী শাবানার মনে সন্দেহের জন্ম দেয়। সন্দেহ আরও তীব্র হয় তখন ববিতা যখন তার ব্যক্তিগত কিছু কথা বলতে মানিককে নিয়ে বাড়ির বাইরে যায়।

ঘটনা বড় দুলাভাই লতিফের কানে পৌঁছায়। এতে সে ক্ষিপ্ত হয়ে মানিককে শায়েস্তা করতে তার ঘরে ডাকে। তখনই প্রকাশিত হয় আসল সত্য। সবাই জানতে পারে ববিতার প্রতি মানিকের দুর্বলতার আসল রহস্য! এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।

নির্মাতা সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টা ০৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ‘মাইজ্যা দুলাভাই’ নাটকটি।  

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত