চোখ ধাঁধানো গোল, মেসিময় ম্যাচে ইন্টার মিয়ামির জয়

বয়সটা ৩৮ পেরিয়েছে, কে বলবে? লিওনেল মেসির জাদুকরী ফুটবল এখনও আগের মতোই উপভোগ করে যাচ্ছেন ভক্ত-সমর্থকরা। আজ (রোববার) মেজর সকার লিগে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মিয়ামির ৩-২ গোলের জয়টি ছিল মেসিময়।

ম্যাচ সবগুলো গোলেই অবদান রেখেছেন মেসি, প্রথমে একটি দুর্দান্ত অ্যাসিস্ট, এরপর দ্বিতীয়ার্ধে জোড়া গোল। এই মৌসুমে মেসির এখন পর্যন্ত গোল সংখ্যা দাঁড়িয়েছে ২২টি, যা তাকে গোল্ডেন বুট রেসে শীর্ষে নিয়ে গেছে। এক ধাপ পেছনে ন্যাশভিল এসসি’র স্যাম স্যারিজ (২১ গোল)।

ম্যাচের ৩৫ মিনিটে তরুণ মিডফিল্ডার তাদিও আলেন্দে প্রথম গোলটি করেন। লম্বা পাসে দারুণ এক অ্যাসিস্ট করেন মেসি, এটি ছিল তার চলতি মৌসুমের ১২তম অ্যাসিস্ট।

ডিসি ইউনাইটেড সমতায় ফেরে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ব্র্যান্ডন সারভানিয়ার অ্যাসিস্ট থেকে ক্রিশ্চিয়ান বেন্টেকে বক্সের মধ্যে হেডে গোল করেন।

৬৬ মিনিটে ফের ইন্টার মিয়ামি এগিয়ে যায়, বাঁ পায়ের শটে দারুণ এক গোল করেন মেসি। ৮৫ মিনিটে ম্যাচের ফলাফল প্রায় নিশ্চিত করেন মেসি নিজের দ্বিতীয় গোল করে। এই গোলটি ছিল চোখ ধাঁধানো। বক্সের বাইরে থেকে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা।

ইনজুরি টাইমে (৯৭ মিনিটে) ডিসি ইউনাইটেডের একটি গোল শোধ করেন জ্যাকব মুরেল। কিন্তু ইন্টার মিয়ামির জয় আটকাতে পারেনি তারা।

২৮ ম্যাচে ১৫ জয়, ৬ হার এবং ৭ ড্র নিয়ে ৫২ পয়েন্টে লিগ টেবিলে ইন্টার মিয়ামির অবস্থান এখন পঞ্চম। তারা পরের ম্যাচ খেলবে নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে, যাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে মিয়ামি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের