চেহারা পরিবর্তন বিতর্কে চটেছেন আলিয়া

আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় মাধ্যমে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে এ পর্যন্ত এসেছেন এ নায়িকা। সময়ের পরিক্রমায় আলিয়ার চেহারাতেও পরিবর্তন এসেছে। এখন তিনি হলিউডেও বিচরণ করছেন। সম্প্রতি প্যারিসে একটি ফ্যাশন শোয়ের অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাক পরে হাঁটার জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন আলিয়া। তেমনি তিনি কখনো চরিত্রের প্রয়োজনে সামান্য ওজন বাড়িয়েছেন। শোবিজ তারকাদের জীবনে এটি কোনো নতুন ঘটনা নয়। কিন্তু চেহারার পরিবর্তনের জন্য বিতর্কের মুখে পড়েছেন আলিয়া ভাট।

অস্ত্রোপচারের মাধ্যমে আলিয়া ভাট গালের অতিরিক্ত চর্বি কমিয়েছেন এমনটা শোনা যাচ্ছে কখনো কখনো। কেউ বা আবার এমনও বলছেন নাকে অস্ত্রোপচার করিয়েছেন এ নায়িকা। শুধু তাই নয়, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন- কোনো কোনো সূত্র এ তথ্যও দিচ্ছে। এ কারণে নাকি কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়। এবার আলিয়া এ কথা শুনে ভীষণ রেগে গেছেন। কড়া ভাষায় সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

এতে আলিয়া লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত রুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গেছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এমন নোংরা! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’

আলিয়া আরও লেখেন, ‘এ কথাগুলোকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন। কিন্তু তার কোনো প্রমাণ নেই। যুক্তি নেই। এর চেয়েও খারাপ হলো, অল্পবয়সী ছেলেমেয়েদের এসব মিথ্যে তথ্য দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? আপনাদের সবার কথা ভিত্তিহীন।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প