চেন্নাই টেস্ট”টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ”

পাকিস্তানের মাটিতে ইতিহাস বদলে এসেছে বাংলাদেশ। যে দলের বিপক্ষে কখনও টেস্ট জয় ছিল না, তাদেরই ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

এবার সামনে আরেক শক্ত প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ।

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ ভারত প্রথমে ব্যাট করবে।

চেন্নাইয়ের আকাশে মেঘ রয়েছে। কন্ডিশন শুরুতে পেসারদের সাহায্য করতে পারে। তাই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘এখানে আর্দ্রতা আছে এবং আমরা এটা কাজে লাগাতে চাই। পিচ বেশ শক্ত মনে হচ্ছে। প্রথম সেশন পেসারদের জন্য খুব ভালো হবে। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল আমাদের দলে। আমরা তিন পেসার নিয়ে খেলছি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানালেন, টস জিতলে তারাও প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেন।

ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। এর আগে ১৩ বারের মুখোমুখি দেখায় ভারতের জয় ১১টিতে, দুইটি ম্যাচ হয়েছে ড্র।

তবে এবার বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। দেখা যাক, ভারতের মাটিতেও এবার ইতিহাস সৃষ্টি করতে পারেন কিনা শান্ত-সাকিবরা।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প