চার দিনেই ‘পুষ্পা-২’ ছবির আয় ৮০০ কোটিরও বেশি

ভারতজুড়ে সিনেমাপ্রেমীরা এখন ‘পুষ্পা-২’ ছবির মুগ্ধতায় ডুবে আছেন। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। এটি শুরু থেকেই আয়ের রেকর্ড গড়ে যাচ্ছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল। এই মুহূর্তে বিশ্বব্যাপী এর আয় ৮০০ কোটি ছাড়িয়েছে। স্যাকনিল্ক ডটকমের রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করে।

রোববার মুক্তির চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে প্রথম সপ্তাহান্তে ‘পুষ্পা ২’র কালেকশন পৌঁছে গেল ৫২৯.৫০ কোটির ক্লাবে।

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২’। প্রথম দিন সবচেয়ে বেশি রুপি আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।

মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে যাওয়ার রেকর্ড গড়লো এই ছবি। সেইসঙ্গে চারদিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলা ভারতীয় ছবিও ‘পুষ্পা ২’।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প