চাঁদপুরে সাড়ে ৭ লাখ লিটার তেলভর্তি ট্যাংকারে জেনারেটর বিস্ফোরণ, দগ্ধ ৬

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে তেলবাহী একটি ট্যাংকারে জেনারেটর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারে থাকা ৬ জন দগ্ধ হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে শহরের কয়লা ঘাট এলাকায় ওটি সাদিয়া অনিক নামে তেলবাহী ট্যাংকারে এ ঘটনা ঘটে। ট্যাংকারটিতে সাড়ে সাত লাখ লিটার ডিজেল ও পেট্রল ছিল।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫)।

বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় অগ্নিদগ্ধ ৬ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত গোলাপ নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ আলম আরও বলেন, প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌ ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে তেলভর্তি ট্যাংকারটিসহ আশপাশের স্থাপনা।

তেলবাহী ট্যাংকার ওটি সাদিয়া অনিকের কর্মী মো. আলমগীর বলেন, ‘শুক্রবার সাড়ে সাত লাখ লিটার ডিজেল ও পেট্রল নিয়ে জাহাজটি চাঁদপুর ডাকাতিয়া নদীসংলগ্ন পদ্মা তেল ডিপোর পাশে নোঙর করে। আজ বিকেলে ডিপোতে তেল আনলোড করতে জেনারেটর চালু করলে হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা তিনজন ট্যাংকার থেকে নিচে নামায় রক্ষা পাই। তবে বাকি ছয়জন ট্যাংকারে থাকায় অগ্নিদগ্ধ হয়ে যান।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প