চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন অভিনেত্রী কারিশমা শর্মা

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী কারিশমা শর্মা। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। এ ঘটনার পর হাসপাতালে ভর্তি হতে হয় ‘পেয়ার কা পঞ্চনামা ২’ সিনেমার এ অভিনেত্রীকে। নিজেই সে কথা জানালেন কারিশমা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী। ভয়াবহ দুর্ঘটনার কারণে মাথায় চোট পেয়েছেন অভিনেত্রী। বুধবারের ঘটনা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘গতকাল, চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তারপরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে ততক্ষণে ট্রেনের গতি বেড়ে গেছে। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিৎ হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই।’পোস্টে অভিনেত্রী আরও লেখেন, তার শরীরে ক্ষততে ভরে গিয়েছে। পিঠে আঘাত পেয়েছেন, মাথা ফুলে গেছে বলেও জানিয়েছেন তিনি। কারিশমা আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’ অনুরাগীদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’

‘হোটেল মিলান’, ‘ফস্‌তে ফসাতে’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস্‌’র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কারিশমা। তিনি দেখা একাধিক ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের