চতুর্থ দিনে লড়াইয়ের স্বপ্ন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চেন্নাই টেস্টের চতুর্থ দিনে ৩৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। হাতে ৬ উইকেট। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এই দুই ব্যাটারে চেন্নাই টেস্টে প্রতিরোধ গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

তৃতীয় দিনে ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ১৫৮ রানে ৪ উইকেট নিয়ে শেষ করে দিনের খেলা। যেখানে শান্ত অপরাজিত আছেন ৫১ রানে। সাকিব ব্যাট করছেন ৫ রানে।

এর আগে, ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং রিশাভ পান্তের জোড়া সেঞ্চুরিতে তারা বাংলাদেশের জন্য রানের পাহাড় তৈরি করে। ১১৯ রানে অপরাজিত থাকেন গিল, ১০৯ রান আসে ২১ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরা পান্ত। তাদের ব্যাটিং বীরত্বে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।

১০৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তবে চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে ১২৯ রান খরচ করলেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান।

রেকর্ড ৫১৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। জাকির হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার। ৩৩ রানে জাকিরের উইকেট শিকার করেন জশপ্রীত বুমরাহ। ৩৫ রানে সাদমানকে সাজঘরের পথ চেনান অশ্বিন।

তিনে নেমে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অভিজ্ঞ মুশফিক-মুমিনুলরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। বাংলাদেশের চার উইকেটের তিনটিই ঝুলিতে পুরেছেন অশ্বিন।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের