শেষ মুহূর্তে গোল হজম করে জয়হীন মেসির মিয়ামি

শেষ মুহূর্তে গোল করে যাদের জেতার অভ্যাস, তাদের অন্যতম ইন্টার মিয়ামি উল্টো গোল হজম করেছে শেষ সময়ে। ৯৫ মিনিটে গোল খেয়ে জয়বঞ্চিত হয়েছেন লিওনেল মেসিরা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএসে) নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোল ড্র করেছে মিয়ামি।

গতকাল শনিবার রাতে নিউইয়র্কে ৭৫ মিনিটে অচলাবস্থা ভাঙে মিয়ামি। লিওনার্দো কাম্পানার গোলে লিড নেয় টাটা মার্টিনোর শিষ্যরা। চলতি মৌসুমে এটি কাম্পানার অষ্টম গোল।

৯৫ মিনিটে গোল করে নিউইয়র্ক এফসিকে সমতায় ফেরান জেমস স্যান্ডস। চলতি মৌসুমে মিয়ামির বিপক্ষে এটি দ্বিতীয় ড্র নিউইয়র্ক এফসির। এর আগে ৩০ মার্চ নিউইয়র্কের বিপক্ষে ১-১ সমতায় খেলা শেষ করেছিল মিয়ামি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ৩০ ম্যাচে মিয়ামির পয়েন্ট ৬৪। দ্বিতীয় স্থানে থাকা এফসি চিনচিনাতি তাদের কাছ থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে। যদি মিয়ামির চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

এই ম্যাচে কেবল একটি শট নিতে পেরেছিলেন মেসি। সেটিও লক্ষে ছিল না। দুই মাসের ইনজুরি কাটিয়ে দলে ফেরার পর এটি ছিল মেসির তৃতীয় ম্যাচ।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার