এমবাপ্পের টানা ৪ ম্যাচে গোল, রিয়ালের দুর্দান্ত জয়

লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ায় বেশ সমালোচনা হয়েছে কিলিয়ান এমবাপ্পের। তাঁর গোল না পাওয়া ম্যাচগুলোয় ধুঁকতে দেখা গেছে রিয়াল মাদ্রিদকেও। অনেকে তখন এমবাপ্পেকে মনে করিয়ে দিয়েছিলেন যে লা লিগা কোনো ফার্মার্স লিগ (প্রতিদ্বন্দ্বিতা কম থাকার কারণে ফরাসি লিগ আঁ’কে অনেকে ফার্মার্স লিগ বলে) নয়। এসব সমালোচনায় জবাবটা দারুণভাবে দিয়ে চলেছেন এমবাবপ্পে।

রিয়ালের হয়ে লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া এমবাপ্পে পরের তিন ম্যাচে পেলেন ৪ গোল।চ্যাম্পিয়নস লিগ সহ চার ম্যাচে ৫ গোল। সর্বশেষ গতকাল রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ৪–১ ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন এমবাপ্পে।

এর ফলে ২১ শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এমবাপ্পে। গোল করার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সহায়তাও করেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এটিই তাঁর প্রথম কোনো গোলে সহায়তা।

এমবাপ্পের পাশাপাশি এই ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। প্রথমার্ধে গোল না পাওয়া এবং আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া রিয়ালের ভাগ্য বদলায় মূলত ৫৫ মিনিটে বদলি হিসেবে ভিনিসিয়ুস মাঠে নামার পর। গোল করার পাশাপাশি গোলে সহায়তা করেছেন তিনিও। রিয়ালের অন্য গোল দুটি করেছেন রদ্রিগো ও দানি কারভাহাল।

এই জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকতে হচ্ছে রিয়ালকে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬। আজ রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস–এমবাপ্পেদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমার মনে হয়, ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল। এস্পানিওলের গোলের পর খেলোয়াড়েরা ভালোই জবাব দিয়েছে। আমরা অনেক ভালো খেলেছি এবং অনেক সুযোগ পেয়েছি। আমি আনন্দিত।’

এ জয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত আছে রিয়াল। এ প্রতিযোগিতায় তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল এক বছর আগে। সেটি গত বছরের সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদের কাছে।

রিয়ালের এমন পারফরম্যান্স নিয়ে দলের অধিনায়ক লুকা মদরিচ বলেছেন, ‘এটা অনেক কিছু বলে দেয়। অনেকগুলো সপ্তাহ ধরে ম্যাচ না হারা দারুণ ব্যাপার। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার