চট্টগ্রাম বন্দরে ট্যাংকারে আগুন, ৩৬ নাবিককে উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। ট্যাংকারটি থেকে ৩৬ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ট্যাংকারটি তীরের কাছাকাছি সাগরে নোঙর করা অবস্থায় দেখা যায়। আরেকটি জাহাজ থেকে এই ভিডিও ধারণ করা হয়।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ থেকে ৫৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট সেখানে গেছে।

আবরার হাসান জানান, অগ্নিকাণ্ডের শিকার বাংলার সৌরভ ট্যাংকারে তেল আছে কি না তা নিশ্চিত করা যায়নি। কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণ ও নাবিকদের উদ্ধারে কাজ করছে।

বিএসসির এই ট্যাংকারটি সাগরে বড় জাহাজ থেকে তেল নিয়ে জেটিতে নিয়ে আসে। এরপর পাইপলাইনে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়। ট্যাংকারটিতে ৪২ জন নাবিক ছিলেন বলে বিএসসি জানিয়েছে।

গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র আরেকটি ট্যাংকার ‘এমটি বাংলার জ্যোতিতে’ বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই দুটি ট্যাংকারই ৩৮ বছরের পুরোনো।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী