চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ১৪ মামলার আসামি আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মাদক কারবারি তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়াকে (৫২) আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড) রাঙ্গুনিয়া সেনা ক্যাম্প সরফভাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

তোফায়েল দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবার ও নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি বহুল আলোচিত কামাল গ্রুপের প্রধান কামালের ছোট ভাই। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া, রাউজান ও চন্দ্রঘোনা থানায় খুন, চাঁদাবাজি, মাদক ও চুরি-ডাকাতিসহ ১৪ মামলা রয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সেনাবাহিনীর চিরুনি অভিযানের কারণে তোফায়েল সম্প্রতি সরফভাটা ছেড়ে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় আশ্রয় নেন। বুধবার দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করলে খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তোফায়েলকে আটক করে।

পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে রাঙ্গুনিয়া দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তোফায়েলের বিরুদ্ধে চলমান মামলাগুলোর পাশাপাশি নতুন অভিযোগও তদন্তসাপেক্ষে আইনি প্রক্রিয়ায় আনা হবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প