চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিকের উত্তরে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আহতের প্রকৃত সংখ্যা এখন বলা কঠিন।










