গ্র্যামি পুরস্কারজয়ী শিল্পী ডি’ অ্যাঞ্জেলো মারা গেছেন

চলে গেলেন গ্র্যামিজয়ী আমেরিকান শিল্পী ডি’অ্যাঞ্জেলো। তার বয়স হয়েছিল ৫১ বছর। দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন এ শিল্পী। মঙ্গলবার নিউইয়র্ক শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গায়কের পরিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই সংবাদ জানিয়েছে।

ডি’ অ্যাঞ্জেলোর পুত্র মাইকেল জুনিয়র সংবাদমাধ্যমের কাছে শোক প্রকাশ করেন। কয়েক মাস আগেই মাইকেল তার মা অ্যাঞ্জি স্টোনকে হারিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ এই কঠিন সময়ে আপনারা সবাই প্রার্থনা করেছেন। এই বছরটা আমার জন্য খুব কঠিন এবং দুঃখের। আমি অনুরোধ করব, আপনারা ভবিষ্যতেও আমার জন্য প্রার্থনা করবেন। আমার জন্য এই সময়ের সঙ্গে লড়াই করা মোটেই সহজ হবে না। তবে আমার মা-বাবা দুজনই শিখিয়েছেন, যে কোনো মুহূর্তে নিজেকে শক্ত রাখতে হয়। আমি শুধু সেটুকুই করতে চাই।’

বেশ কয়েক মাস ধরে হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ডি’ অ্যাঞ্জেলো। তবে গত দুই সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার শিল্পীর মৃত্যুর পরে তার পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পরিবারের উজ্জ্বল তারা এ জীবনের মতো খসে পড়েছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মাইকেল ডি’ অ্যাঞ্জেলো আর্চার, যিনি অনুরাগীদের মধ্যে ডি’ অ্যাঞ্জেলো নামে পরিচিত তিনি গত ১৪ অক্টোবর মারা গেছেন। গভীর দুঃখের সঙ্গে আমরা এ খবর আপনাদের জানাচ্ছি।’ ডি’অ্যাঞ্জেলোর ২৭ বছরের পুত্রকে নিয়ে গোটা পরিবার খুব চিন্তিত। বিবৃতিতে তাদের বক্তব্য, ‘২৭ বছরের ছেলেটাকে অল্প সময়ে অনেক কষ্ট পেতে হয়েছে।’

গ্র্যামি পুরস্কারজয়ী গায়কের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ব্রাউন সুগার’, ‘মি অ্যান্ড দোজ ড্রিমিং আইজ অফ মাইন’, ‘ডেভিল্‌স পাই’ ইত্যাদি।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প