গ্রিসের জাতিসংঘ দূতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের টাস্কফোর্স প্রধান রাষ্ট্রদূত মারিয়া থিওফিলির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

বৈঠকে গাজায় সংঘাত নিরসন বিশেষ করে, সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের নিরাপত্তাজনিত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রদূত।

গত সোমবার স্থানীয় সময় বিকেলে গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের টাস্কফোর্স প্রধানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, তারা দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।

সম্প্রতি ২০২৫-২০২৬ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় গ্রিসকে অভিনন্দনও জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

আলোচনায় দীর্ঘস্থায়ী গ্রিস-বাংলাদেশ সম্পর্ক, জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান এবং গাজায় সংঘাত নিরসন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের জন্য সমর্থনের মতো অভিন্ন অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রদূত।

বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা উদ্যোগের জন্য গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন কামনা করেছেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। উভয় রাষ্ট্রদূত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল