গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ মার্কিন আদালতে

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন।

অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। পরবর্তীতে তাঁরা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।

মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন।

মার্কিন কৌঁসুলিরা বলেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এরপর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে। এ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল।

বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ঘুষের বিষয়ে মিথ্যা বলেছিলেন। কারণ, তাঁরা যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন (বিনিয়োগ) সংগ্রহ করতে চেয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে গৌতম আদানির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি নিউইয়র্ক টাইমস। অন্যদিকে, সাগর আদানির আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি।

আদানি গ্রুপ থেকে ৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অর্থসম্পদের মালিক হয়েছেন গৌতম আদানি। এই শিল্পগোষ্ঠীর সমুদ্রবন্দর, কয়লাখনি, বিমানবন্দর পরিচালনা, জ্বালানিসহ নানান ব্যবসা রয়েছে।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন