গান-অভিনয় ছেড়ে কি তবে ধর্মে মনোযোগ দিচ্ছেন তাহসান

গান-অভিনয় ছেড়ে কি তবে ধর্মে মনোযোগ দিচ্ছেন তাহসান- এই প্রশ্ন উঠছে বেশ জোরেশোরেই। অতি সম্প্রতি ‘এটাই আমার শেষ কনসার্ট!’- বলে মেলবোর্নে এক কনসার্টে ঘোষণা দিয়ে চমক দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সেখানে তিনি বলেছেন, স্টেজে আর কখনো গাইবেন না। মেয়ে বড় হচ্ছে। তারও বয়স হচ্ছে। এই বয়সে এসে মুখভর্তি দাড়ি রেখে গান করতে চান না তিনি। অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন গেল কয়েক বছর ধরে।

তার এই ঘোষণায় ভক্তরা বেশ হতাশই বটে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাহসানকে গান না ছাড়ার অনুরোধও জানিয়েছেন।

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় কনসার্ট করছেন তাহসান। সঙ্গে আছে তার দলও। গত ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। ২৭ সেপ্টেম্বর গাইবেন পার্থে।

২০ সেপ্টেম্বর মেলবোর্নে গাইতে মঞ্চে উঠেছিলেন তিনি। গানের এক পর্যায়ে তিনি বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।’

গান ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘মেয়ে বড় হচ্ছে। এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? মনে হয় না।’

এরপর বেশ সিরিয়াস হয়ে বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়তো আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।’

এই ঘোষণায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ভেন্যুতে উপস্থিত হাজারো দর্শক। অনেকেই তখন আবেগে কেঁদে ফেলেন।

তাহসান জানালেন তিনি তার সব সোশ্যাল মিডিয়া একাউন্টও ডিএক্টিভেট করে দিয়েছেন। অর্থাৎ ভক্তরা আর আগের মতো তাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যমে দেখতে পাবেন না।

তাই অনেকেই প্রশ্ন তুলছেন, গান-অভিনয় ছেড়ে কি তবে ধর্মে মনোযোগ দিচ্ছেন তাহসান!

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের