গানের ভেতরেই বেঁচে আছেন, আজ সঞ্জীব চৌধুরী জন্মদিন

বাংলা সংগীত ও সংস্কৃতির এক ব্যতিক্রমী নাম সঞ্জীব চৌধুরীর জন্মদিন। যিনি গানকে শুধু বিনোদন নয়, বানিয়েছিলেন প্রতিবাদ, প্রেম আর বিবেকের ভাষা। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পী আজও বেঁচে আছেন তার কথায়, সুরে আর দর্শনে।

১৯৬৪ সালের এই দিনে হবিগঞ্জের মাকালকান্দিতে জন্ম নেন সঞ্জীব চৌধুরী। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, গায়ক, গল্পকার, নাট্যকার, সাংবাদিক এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামী। খুব অল্প বয়সেই নিজের মেধা ও মননের স্বাক্ষর রাখেন তিনি।

১৯৭৮ সালে মাধ্যমিক এবং ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় স্থান করে নেওয়া সঞ্জীব পড়ালেখার পাশাপাশি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন।

ঢাকা কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়নের মাধ্যমে সাম্যবাদী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তিনি। সেই রাজনৈতিক সচেতনতা পরবর্তীতে তার গান ও লেখায় গভীরভাবে প্রভাব ফেলে। সঞ্জীব চৌধুরীর গান তাই শুধু প্রেমের নয়, সমাজের অসংগতি, অন্যায় আর মানুষের ভেতরের লড়াইয়ের কথাও বলে।

ঢাকার পথে পথে গিটার কাঁধে গান গাওয়া এই মানুষটি কখনোই অর্থ-বিত্ত বা খ্যাতির মোহে পড়েননি। তিনি গেয়েছেন মানুষের জন্য, মানুষের বিবেক জাগানোর জন্য। তার নাম আজ একটি সময়ের সাক্ষী, একটি প্রজন্মের অনুভূতির প্রতিচ্ছবি।

মাত্র ৪৩ বছরের জীবনে তিনি বাংলা সংগীতকে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘কিংবদন্তি’, ‘চল বুবাইজান’, ‘ইয়াসমিন’, ‘চাঁদের জন্য গান’, ‘কালা পাখি’, ‘সাদা ময়লা রঙিলা পালে’, ‘বাজি’, ‘নৌকাভ্রমণ’, ‘বায়োস্কোপ’, ‘সমুদ্রসন্তান’, ‘ভাঁজ খোলো’, ‘কথা বলব না’, ‘বয়স হলো ২৭’, ‘অচিন বৃক্ষ’, ‘জোছনাবিহার’, ‘মনে পড়ে’, ‘নষ্ট শহরে’, ‘হৃদয়ের দাবি রাখো’- এমন অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে আছে।

একজন মানুষের একটি গানও যেখানে অনেক সময় শ্রোতার মনে স্থায়ী জায়গা করে নিতে পারে না, সেখানে সঞ্জীব চৌধুরীর গান প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে আজও প্রাসঙ্গিক, জীবন্ত ও শক্তিশালী।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান