এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রোনালদোর ক্লাব

ঘরের মাঠ কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরাকি ক্লাব আল জাওরার মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। সিআর সেভেনকে সেরা একাদশে রাখা হয়েছিল। প্রথম ৪৫ মিনিট খেলেছেনও তিনি। যতক্ষণ মাঠে ছিলেন, ৪টি গোল দিয়েছে আল নাসর। তবে, তার একটিও ক্রিশ্চিয়ানো রোনালদোর না। যদিও প্রথমার্ধের পর তাকে তুলে নিয়েছিলেন কোচ।

বলা যায় রোনালদোর উপস্থিতিতেই ইরাকি ক্লাব আল জাওরাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে রীতিমত বিধ্বস্ত করেছে আল নাসর। নিজে গোল করতে না পারলেও স্বদেশি ফুটবলার হোয়াও ফেলিক্সের জন্য দারুণ একটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি।

আল নাসরের হয়ে জোড়া গোল করেন কিংসলে কোম্যান। একটি করে গোল করেন ওয়েসলি রিবেইরো, আবদুলেলাহ আল আমারি ও হোয়াও ফেলিক্স। আল জাওরার হয়ে একমাত্র গোলটি করেন ইবরাহিম।

প্রায় এক মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসলো আল নাসর। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এ এই প্রথম খেলতে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, প্রথম ম্যাচটায় গোলের দেখা পেলেন না তিনি।

এ নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো আল নাসর। ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে তারা নকআউট পর্বে নাম লিখে ফেলেছে। অন্যদিকে একই গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আল জাওরা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর