গাজীপুর দু’ঘণ্টার আগুনে পুড়লো ১০ ঝুট গুদাম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৫ মার্চ) রাত ৯টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের চার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই ঘণ্টা ধরে জ্বলা আগুনে ১০টি ঝুট গুদাম ও তিনটি দোকান পুড়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদাম অগ্নিকাণ্ডের আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

তিনি বলেন, আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো নিখোঁজের খবরও নেই। তবে আমরা ঘটনাস্থলে খোঁজ করবো। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

  • Related Posts

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় থালাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গত বছর করুরে তার দলের জনসংযোগ কর্মসূচিতে পদপিষ্ট…

    Continue reading
    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল