গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা থেকে বিলম্বে ছাড়বে ট্রেন

রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এজন্য কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

শনিবার (৯ আগস্ট) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিলম্বে ট্রেন ছাড়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জয়দেবপুরে ট্রেন লাইন চ্যুত্তির কারণে ঢাকা থেকে কিছু ট্রেন বিলম্বে ছাড়বে। বিশেষ করে পদ্মা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনগুলো বিলম্বে ছাড়বে। ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এর আগে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেল জংশনের উত্তর পাশে স্টেশনের ঠিক আগ মুহূর্তে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতি হওয়ার ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল