গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে‘গণহত্যার’ জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে: এরদোয়ান

গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার এরদোয়ান এ হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে, ইসরায়েলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনো তা অব্যাহত রয়েছে।’

নিহত প্রায় ৪২ হাজার

গাজার হামাস–নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, উপত্যকাটিতে এক বছরে ইসরায়েলের হামলায় অন্তত ৪১ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭ হাজার ৩০৩ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় মারা গেছেন ৩৯ জন। জাতিসংঘ এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে।

গত বছরের ৭ অক্টোবর স্থানীয় সময় ভোরে দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। একটি সামরিক ঘাঁটিসহ নানা স্থানে হামাস যোদ্ধাদের হামলায় ওই দিন ইসরায়েলে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। একই সঙ্গে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়। এরপর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত। প্রাণ বাঁচাতে একাধিকবার তাঁদের গাজার এক মাথা থেকে অন্য মাথায় ছুটে বেড়াতে হচ্ছে। উপত্যকার বেশির ভাগ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এ বছর সেপ্টেম্বরের শেষের দিক থেকে লেবাননে তীব্র সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইরানের সঙ্গে দেশটির যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী