গাজায় ইসরাইলের তাণ্ডবে নিহত ৪০০ ছাড়াল, আহত ৬ শতাধিক

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরাইলি বাহিনীর নারকীয় তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়েই চলছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে।

সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪০৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। তবে গোষ্ঠটির হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানানো হয়, নিহতের সংখ্যা ৪১৩।

অনেকে এখনো ধ্বংসস্তূপের নেচে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে হামলায় ৬৬০ জনের বেশি আহত ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানিয়েছেন।

গাজা যুদ্ধের কারণে অনেক হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে বলে মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান। তিনি বলেন, গাজায় চিকিৎসা সুবিধার তীব্র ঘাটতি রয়েছে, ৩৮টি হাসপাতালের মধ্যে ২৫টি পরিষেবা বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলি আগ্রাসনে বিপুল সংখ্যক আহত এবং ক্ষতিগ্রস্থদের চিকিৎসার জন্য আমাদের ভ্রাম্যসাণ হাসপাতাল, শয্যা এবং অস্ত্রোপচার রুমের প্রয়োজন।

মঙ্গলবার ভোরে সেহরির সময় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে দুই পক্ষের মতবিরোধের মধ্যে এই হামলা চালায় দখলদার ইসরাইললি বাহিনী।

হামাস নেতা ইজ্জত আল-রিশক এক বিবৃতিতে বলেন, গাজায় নতুন করে হামলা শুরু করে নেতানিয়াহু আটক জিম্মিদের বলিদান এবং তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন।

বিবৃতিতে নেতানিয়াহু সরকারের অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরাতে সংঘাতকে রাজনৈতিক ‘লাইফবোট’ হিসেবে ব্যবহার করার অভিযোগ করে হামাস।

অন্যদিকে গাজায় হামলার পর এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আমাদের জিম্মিদের মুক্তি দিতে হামাসের বারবার অস্বীকৃতি এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা সব প্রস্তাব প্রত্যাখ্যানের জবাবে এই হামলা।

‘ইসরাইল এখন থেকে হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধি করবে’ বলেও বিবৃতিতে বলা হয়। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যতক্ষণ না আমাদের জিম্মিদের বাড়ি ফেরানো হয় এবং  যুদ্ধে আমাদের সব লক্ষ্য অর্জন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই বন্ধ করব না।’

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা