খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে পর্যটক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে মাহবুব হাসান (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পর্যটক দিবসে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো।

নিহত মাহবুব ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তিনি ওয়ান ব্যাংকের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

এ ঘটনায় গাজী আহমেদ বিন শামস (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ান ব্যাংকের কর্মকর্তা সাকিব আল হাসান জানান, শুক্রবার সকালে ব্যাংকের কাওরান বাজার হেড অফিস থেকে ছয়জন কর্মকর্তা খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। দুপুরের দিকে তারা ঝরনায় পৌঁছালে গোসল করার সময় হঠাৎ ওপর থেকে পাথর পড়তে শুরু করে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের এক সদস্য গুরুতর আহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার দুপুরে খৈয়াছড়া এলাকায় পর্যটক আহতের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে একজন পর্যটক মারা গেছেন। আরেকজন গুরুতর আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী