খুলনায় বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার

খুলনার দাকোপে ঢাকি নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। পুকুরের মাছ ও ফসলের ক্ষেতও তলিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত থেকে এ ঘটনা অব্যাহত রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের ঢাকি নদের প্রবল জোয়ারে প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। পানিবন্দি হয়ে পড়ে শতাধিক পরিবার। এতে পুকুরের মাছসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করেও বাধ সংস্কার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারটি ঝুঁকিপূর্ণ। আগে থেকে সবার উচিত ছিল ব্যবস্থা নেওয়া। অনেক গ্রাম তলিয়ে গেছে। গ্রামের বাসিন্দারা অনেক খারাপ অবস্থায় রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে।

এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, সকাল থেকে চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছি। পানি আটকানো সম্ভব হয়নি এখন ভিতরে পানি প্রবেশ করছে। জোয়ার শেষে ভাটাতে আবার বাঁধ আটকানোর চেষ্টা করা হবে। আশা করছি পরবর্তী জোয়ারে আগে বাঁধ মেরামত করা সম্ভব হবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প