খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা নিহত ইমন হোসেনকে নিজেদের সদস্য দাবি করে ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন। তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা