ক্যারিয়ারের ইতি টানলেন ইনিয়েস্তা, মেসির আবেগঘন বার্তা

ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জয় করে চল্লিশে ফুটবলের পাট চুকিয়েছেন তিনি। দীর্ঘদিনের সতীর্থের বিদায়ের ক্ষণে আবেগে ভেসেছেন সাবেক বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।

বেশ কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ইনিয়েস্তা। সোমবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এক ভিডিও বার্তায় অবসরের কথা নিশ্চিত করেছেন তিনি।

বন্ধুর অবসর ঘোষণার পর ইন্সটাগ্রাম স্টোরিতে তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। লিখেছেন, ‘জাদুকরী সতীর্থদের একজন এবং আমি যাদের সঙ্গে খেলতে সবচেয়ে বেশি উপভোগ করতাম, তাদের একজন। বল তোমাকে মিস করবে, সঙ্গে আমরাও। তোমাকে শুভকামনা, তুমি অসাধারণ।’

প্রসঙ্গত, স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এক যুগেরও বেশি সময় ধরে সতীর্থ ছিলেন মেসি ও ইনিয়েস্তা। তাদের পায়ে স্বর্ণযুগের দেখা পেয়েছিল বার্সেলোনা। এ সময়ে এক দশকের মধ্যে চারবার তারা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। সঙ্গে সাতটি লা লিগাসহ ঘরে তোলে আরও অনেক শিরোপা। আর এসব সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আক্রমণের তারকা মেসি ও মাঝমাঠের নায়কদের একজন ইনিয়েস্তার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প