ক্যাটরিনা ভিকির ঘরে আসছে নতুন অতিথি?

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর থেকেই চলছে ক্যাটরিনার গর্ভধারণ নিয়ে নানান জল্পনা। আবারও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দম্পতির ঘরে এ বছরের অক্টোবর–নভেম্বরের মধ্যে নতুন অতিথি আসতে পারে।

তবে এ বিষয়ে এখনো দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা চললেও ক্যাটরিনা ও ভিকি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। ক্যাটরিনা সম্প্রতি আলোচনার বাইরে রয়েছেন এবং গণমাধ্যমের সামনে আসছেন না। এক ভক্ত তাকে আলিবাগ যাওয়ার পথে নৌকায় ওঠার সময় হালকা সাদা ঢিলেঢালা পোশাকে দেখতে পান। অনেকেই ধারণা করেন, তিনি ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাক পরেছেন বেবি বাম্প আড়াল করার জন্য। ওই সময় ভিকি কৌশলও সঙ্গে ছিলেন, তবে দুজনের কেউই কারও সঙ্গে কথা বলেননি।

সূত্রমতে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। বর্তমানে তার হাতে কোনো নতুন ছবির কাজ নেই।

এর আগে ২০২৪ সালে Bad Newz সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ভিকিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, গুড নিউজ আসলেই (সন্তানের খবর) আমরা খুব খুশি মনেই আপনাদের জানাবো। তবে আপাতত এসব গুঞ্জনের কোনো সত্যতা নেই। এখন Bad Newz উপভোগ করুন, আর যখন সত্যিই গুড নিউজ আসবে, আমরা সেটি অবশ্যই শেয়ার করব।

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় এক সুন্দর অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল একান্ত পারিবারিক অনুষ্ঠান যেখানে কেবল ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের পর থেকে দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিজীবনের ঝলক শেয়ার করেন।

কর্মজীবনের দিক থেকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে পিরিয়ড ড্রামা Chhaava চলচ্চিত্রে, আর ক্যাটরিনা অভিনয় করেছেন Merry Christmas সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন বিজয় সেতুপতি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের