কোহলির ব্যাটে সিরিজের প্রথম ম্যাচে জয় ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পথেই ছিলেন বিরাট কোহলি। কিন্তু পুড়েছেন ৯ রানের আক্ষেপে। ৯৩ রান করে আউট হলেও সহজ করে দিয়ে যান ম্যাচ। ৪ উইকেটে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।

গতকাল রোববার ভাদোদারায় আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ৩০০ রান করে নিউজিল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় ভারত।

লক্ষ্য তাড়াই উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করে ভারত। ২৬ রান করে আউট হন রোহিত। তিনে নামা বিরাট কোহলির সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন অধিনায়ক শুভমান গিল। সেই জুটিতেই অনেকখানি এগিয়ে যায় স্বাগতিকরা। অর্ধশতক আদায় করে ৫৬ রানে থামেন গিল।

ততক্ষণে উইকেটে পুরোপুরি থিতু হয়ে যান কোহলি। নতুন ব্যাটার শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে গড়েন ৭৭ রানের জুটি। এই জুটি ম্যাচে ভারতের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে তোলে। সেঞ্চুরিত পথে থাকা কোহলি ৯৩ রানে থামেন। ৪৯ রানে আউট হন আইয়ার। ৪ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। ৩ উইকেটে ২৩৪ থেকে ২৪২ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

কিছুটা চাপ তৈরি করে নিউজিল্যান্ডের বোলাররা। তবে বাকি কাজটুকু ঠিকই সেরে নেন লোকেশ রাহুল। ২৯ রান করে অপরাজিত থাকেন রাহুল। ২৯ রান আসে হর্ষিত রানাও।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন কাইল জেমিসন। একটি করে উইকেট নেন অশোক ও ক্লার্ক।

এর আগে, টস হেরে ভারতের আমন্ত্রনে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দাঁড় করায় ৩০০ রানের দলীয় সংগ্রহ। ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা এনে দেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। ১১৭ রানের উদ্বোধনী জুটিতে আভাস দিচ্ছিল বড় সংগ্রহের।

দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পান। নিকোলস করেন ৬২ আর ৫৬ রান আসে কনওয়ের ব্যাট থেকে।

তবে ভালো করতে পারেননি উইল ইয়াং ও গ্লেন ফিলিপস। সমান ১২ রান করে আসে দুজনের ব্যাট থেকে। ১৮ রান করেন মিচেল হে ও ১৬ রান করেন ব্রেসওয়েল।

৮৪ রানের ইনিংস খেলে দুই ওপেনারের পর কিউইদের দায়িত্ব একাই নেন ড্যারিল মিচেল। ৭১ বলে ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়।

স্বাগতিক ভারতের হয়ে সমান ৩টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণা। একটি উইকেট পেয়েছেন কুলদিপ যাদব।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান