কেরালায় আতশবাজির মজুতে বিস্ফোরণ, আহত দেড় শতাধিক

ভারতের কেরালা রাজ্যে আতশবাজির মজুতে বিস্ফোরণের জেরে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৮ অক্টোবর) রাতে কেরালার কাসারাগোদ জেলার অঞ্জুতাম্বালাম ভিরেকাভু মন্দিরে এই ঘটনা ঘটেছে।

কেরালার স্থানীয় উৎসব থেয়াম উদযাপন করতে মন্দিরটিতে আতশবাজি পোড়ানোর আয়োজন ছিল। মধ্যরাতে শুরু হয় আতশবাজি পর্ব। এ সময় একের পর এক আতশবাজি জ্বালানো হতে থাকে। তবে সেগুলোর মধ্যে একটি বাজি মন্দির চত্বরের কাছে রাখা স্তূপের ওপর গিয়ে পড়ে। তারপরই বিকট বিস্ফোরণ ঘটে।

প্রিয়েশ নামে এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সংবাদামধ্যম এনডিটিভিকে তিনি বলেন, মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। মাঝরাতে আমরা সবাই যখন উৎসবে মেতে আছি, হঠাৎ একটা বিকট শব্দ শুনলাম। তারপরই মন্দিরের আতশবাজির স্তূপের কাছে বড় একটি অগ্নিকুণ্ড দেখতে পাই। পরে মন্দিরের স্বেচ্ছাসেবকসহ আমরা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মন্দিরের যে জায়গায় আতশবাজি পোড়ানো হচ্ছিল, বাজির মজুতটি তার বেশ কাছেই ছিল। সারারাত ধরে আতবাজি পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। যদি বাজি পোড়ানোর জায়গা থেকে মজুতে জায়গাটি আরেকটু দূরে হতো, তাহলে এত আহতের ঘটনা ঘটত না।

স্থানীয় পঞ্চায়েতের ‍সদস্য ই শাজির এ ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে এনডিটিভিকে বলেন, এখানে নিয়মিত আতশবাজি পোড়ানো হয় না। তাই এ ধরনের বাজির ঝুঁকি নিয়েও সাধারণ জনগণের তেমন ধারণা নেই। এখানে দোষ মূলত মন্দির কর্তৃপক্ষের। আতশবাজি পোড়ানোর জায়গা থেকে যদি মজুতের স্থান দূরে হতো, তাহলে এমন ঘটতো না।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী