কুয়েত বিমানবন্দরে ১৯৯ কেজি চ্যুইং তামাকসহ চার বাংলাদেশি গ্রেফতার

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ চ্যুইং তামাকসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। দুটি পৃথক ঘটনায় এই চার বাংলাদেশিকে গ্রেফতার করেছেন দেশটির কাস্টমস অফিসাররা।

ঘটনা দুটি চলতি সপ্তাহের। প্রথম ঘটনায় একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি চ্যুইং তামাক উদ্ধার করা হয়। এরপর বাংলাদেশের আরও তিন যাত্রীকে ১৫৯ কেজি চ্যুইং তামাকসহ আটক করা হয়। দুটি ঘটনায় মোট ১৯৯ কেজি তামাক জব্দ করা হয়েছে। 

রোববার (২০ জুলাই) কুয়েত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্‌টমস এক ঘোষণায় জানায়, নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল (টি৪) থেকে এই বিপুল পরিমাণ চ্যুইং তামাক জব্দ করেছে। 

বিমানবন্দর শুল্ক বিভাগ গ্রেফতার চার বাংলাদেশির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। চ্যুইং তামাক চোরাচালানের সঙ্গে জড়িত আরও সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অভিযান চলছে।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্‌টমস জানিয়েছে, নিষিদ্ধ উপকরণের অনুপ্রবেশ ঠেকাতে কুয়েত প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত প্রবেশ বন্দরে কাস্টমস কর্মকর্তারা সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। 

কুয়েতে পান, তামাক ও জর্দা জাতীয় দ্রব্য বাজারজাতকরণ, কেনাবেঁচা সম্পূর্ণ নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু প্রবাসী অবৈধভাবে এসব চোরাচালান করে থাকেন। অনেকেই দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে শাস্তি হিসেবে জেল-জরিমানাসহ কুয়েত থেকে চিরতরে বিতাড়িতও হয়েছেন।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা