কুয়েতে ভিনদেশি পুরুষকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি নারী গ্রেফতার

কুয়েতে ভিনদেশি এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতন করার অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এক পুরুষকে মারধর করতে দেখা যায় ওই নারীকে। এর জেরেই তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পিছমোড়া করে দড়ি দিয়ে হাত বেঁধে এক পুরুষকে মারধর করছেন বাংলাদেশি এক নারী। এমনকি নির্যাতনের শিকার ওই পুরুষের মুখও কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে।

এ সময় ওই নারীকে বলতে শোনা যায়, রানী কিং খান,  কে আমি বল? কে আমি? বল কিং খান, ভিডিও কর… এরকম মারছে আমাকে, ৩৫ বছরের সংসার, ৩৫ বছর, ৩৫ বছর। পাশ থেকে আরেক জনকে বলতে শোনা যায়, মাইরেন না।

তবে কী কারণে তিনি ওই পুরুষকে এভাবে মারধর করছেন সে বিষয়ে জানা যায়নি।

এ ঘটনাকে কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির প্রশাসন। দেশটিতে এমন ঘটনা আগে কখনো প্রকাশ পায়নি। ঘটনাটিকে নেতিবাচক হিসেবে দেখছেন  প্রবাসী বাংলাদেশিরা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী