কুয়েতের আল আহমাদীর গভর্নরের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আল আহমাদী গভর্নর শেখ হামুদ জাবের আল আহমেদ আল সাবাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) এই সাক্ষাৎকালে সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

গভর্নর শেখ হামুদ জাবের আল আহমেদ আল সাবাহ রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনকে দুই দেশের মধ্যে সম্পর্ককে বিস্তৃত পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সাফল্য কামনা করেন। তিনি আরও জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী কুয়েত।

অন্যদিকে রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন কুয়েতে কূটনৈতিক মিশন এবং বাংলাদেশের নাগরিকদের স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গত সোমবার (২৫ আগস্ট) কুয়েতের ন্যাশনাল গার্ড প্রধান শেখ মোবারক হুমুদ আল জাবের আল সাবাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। সাক্ষাতে তারা বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের