কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বাংলাদেশিদের ফেরত পাঠাল মালয়েশিয়া

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১-এ নামার পর ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেট সদস্যদের সংকেতের অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ একদল বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। এর মধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তাদের নাম ও সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান কেএলআইএ টার্মিনাল-১ এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজাহ।

বিবৃতিতে বলা হয়, এই দলটি বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে ইমিগ্রেশন পরিদর্শন এড়াতে এবং কাউন্টার সেটিং সিন্ডিকেট সদস্যদের সংকেতের জন্য অপেক্ষা করতে যায়। সেখানে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিমানবন্দরের ভেতরে থাকা ফাস্ট ফুড দোকানে এবং যাত্রীদের বসার স্থানে সময় পার করছিলেন। কেউ কেউ আবার দোকান থেকে পানীয় কিনে দুই দিন ধরে অবস্থান করছিলেন।

পরে ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটককৃতদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ইমিগ্রেশন বিভাগ দ্বারা গঠিত একটি নিরীক্ষণ দল বিশেষ করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এজেন্সির তদন্ত কাউন্টারে যাওয়ার আগে দীর্ঘ সময় নেওয়া ভ্রমণকারীদের শনাক্ত করতে বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন বিদেশিদের সাবধানে পরীক্ষা করবে।

তিনি আরও বলেন, তদন্তে দেখা গেছে- কিছু বিদেশি দীর্ঘ সময় ধরে আসার পরেও ইমিগ্রেশন কাউন্টারে যায়নি, আসলে কাউন্টার সেটিং সিন্ডিকেটের সংকেতের জন্য অপেক্ষা করছিলেন এবং তাদের প্রবেশ সন্দেহজনক বলে মনে করা হয়, তাদের সরাসরি ইমিগ্রেশন থেকে দেশে ফেরত পাঠানো হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কাউন্টার সেটিং বা বিশেষ কাউন্টার লেনের পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করতে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইমিগ্রেশন বিভাগের ৫০ জন প্রয়োগকারীকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া এসপিআরএম এই কাউন্টার সেটিংয়ে যুক্ত থাকায় সিন্ডিকেটের আরও ১০ জন এজেন্টকেও গ্রেফতার করা হয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের